ভারত-পাকিস্তান নৌযানের সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-17T11:46:20+06:00
2026-09-17T11:46:20+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ভারত-পাকিস্তান নৌযানের সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম 
সংগৃহীত ছবি
উত্তর আরব সাগরে পাকিস্তানি নৌবাহিনীর একটি নৌযানের সঙ্গে ভারতীয় একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর ইউনিটগুলোর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় একটি সামনের সারির যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান। সূত্রের দাবি, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি নৌযানটি ভারতীয় যুদ্ধজাহাজটির খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করে এবং একাধিকবার অনিরাপদভাবে দিক পরিবর্তন করে। একপর্যায়ে দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে দুর্ঘটনায় জড়িত দুই নৌযানকেই ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট জাহাজ দুটির সুনির্দিষ্ট পরিচয় এখনো জানা যায়নি।

ভারতীয় সূত্রের ভাষ্য, পাকিস্তানের হুনাইন শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতের সামনের সারির একটি যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়ে থাকতে পারে। ঘটনার সময় সাগর উত্তাল ছিল বলেও সূত্রগুলো জানিয়েছে। তাদের দাবি, এমন পরিস্থিতিতে পাকিস্তানি নৌযানের গতি ও দিক পরিবর্তনের ধরন অনিরাপদ ও অপেশাদার ছিল।

নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানি নৌযানের এমন আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর ধারার লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, সামরিক কৌশল এবং সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য দেওয়ার বিধান রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সংশ্লিষ্ট চুক্তির বিধান মেনে চলার প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে।

সাদ আহমেদ ওয়ারাইচকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপথ কার্যালয়ে তলব করা হয়। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। ভারতের প্রতিবাদের বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সূত্রের দাবি, এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ বাবর এবং ভারতের যুদ্ধজাহাজ গোদাবরীর মধ্যেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সূত্র: এনডিটিভি ও রয়টার্স

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]