ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-09-15T19:25:27+06:00
2026-09-15T19:26:07+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৭:২৬ পিএম
সংগৃহীত ছবি
ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে দুদিনের রান্না করে তা ফ্রিজে রেখে দেন। পরে প্রয়োজন অনুযায়ী সেই খাবার বের করে বারবার গরম করে খাওয়ার অভ্যাসও রয়েছে অনেকের। তবে এভাবে দীর্ঘ সময় সংরক্ষণ করা খাবার বারবার গরম করে খাওয়া কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে সতর্ক করছেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, রান্না করা খাবার সঠিক নিয়মে সংরক্ষণ করলে সংক্রমণের ঝুঁকি কিছুটা কমানো সম্ভব। তবে দীর্ঘ সময় ফ্রিজে রেখে একই খাবার বারবার গরম করলে এর পুষ্টিগুণ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

পুষ্টিবিদ ও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বারবার গরম করার ফলে খাবারে থাকা কিছু ভিটামিন ও প্রোটিনের গঠন পরিবর্তিত হয়ে পুষ্টিমান নষ্ট হতে পারে। একই সঙ্গে বারবার রি-হিট করার প্রক্রিয়ায় কিছু ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হওয়ার আশঙ্কাও থাকে। নিয়মিত এ ধরনের খাবার গ্রহণ করলে শরীরে প্রদাহ, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অ্যানিমিয়া এবং অস্টিওপোরোসিসের মতো বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

তাদের পরামর্শ, রান্না করা খাবার সাধারণত সর্বোচ্চ ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা নিরাপদ। এর চেয়ে বেশি সময় ফ্রিজে রাখা খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

ফ্রিজে রাখা খাবার খাওয়ার ক্ষেত্রেও কিছুটা সতর্কতা প্রয়োজন। খাবার বের করেই সরাসরি মাইক্রোওভেনে না দিয়ে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রাখার পর গরম করার পরামর্শ দেওয়া হয়।

তবে মাঝেমধ্যে ফ্রিজে সংরক্ষিত খাবার খেলে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন সম্ভব হলে তাজা রান্না করা খাবার খাওয়াকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]