এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-12T11:12:25+06:00
2026-09-12T11:12:25+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এএম 
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে সারা দেশ থেকে আসা তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যেই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোট দিয়ে নিজ নিজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কাউন্সিলকে কেন্দ্র করে এরই মধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এগিয়ে রয়েছেন বলে সংগঠনের অভ্যন্তরে আলোচনা রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লিমন মাহমুদ।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌস। তবে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের আরও কয়েকজন নেতা এসব পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের ফলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]