লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-10T17:00:53+06:00
2026-09-10T17:00:53+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম 
লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম
শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম মারা যাননি। কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজধানীর কল্যাণপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন প্রকাশক মঈন মুরসালিন।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমীরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে প্রকাশক মঈন মুরসালিন জানিয়েছেন, তার মৃত্যুর খবর সঠিক নয়। তিনি এখনো লাইফ সাপোর্টে রয়েছেন।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।

আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বইই শিশুসাহিত্যভিত্তিক। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া এবং নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন আমীরুল ইসলাম। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]