কিডনি ভালো রাখতে প্রতিদিনের অভ্যাস

জবাবদিহি ডেস্ক

ফিচার

2026-09-11T04:14:32+06:00
2026-09-11T04:14:32+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ফিচার
কিডনি ভালো রাখতে প্রতিদিনের অভ্যাস
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ এএম 
সংগৃহীত ছবি
কিডনি রোগের সবচেয়ে বড় বিপদ হলো, এটি কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই খুব খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তাই রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই কিডনি সুস্থ রাখার অভ্যাস গড়ে তোলা অনেক বেশি জরুরি।

‎যা করণীয়

‎প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, যা কিডনিকে বর্জ্য বের করতে সাহায্য করে
‎রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, কারণ এ দুটি কিডনি নষ্টের প্রধান কারণ
‎খাবারে অতিরিক্ত লবণ কমিয়ে দিন
‎নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন
‎ধূমপান পরিহার করুন

‎যা এড়িয়ে চলবেন

‎বারবার ব্যথানাশক ওষুধ সেবন
‎প্রস্রাবের বেগ দীর্ঘক্ষণ চেপে রাখা
‎অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট বা অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ
‎অতিরিক্ত প্রক্রিয়াজাত ও লবণাক্ত খাবার খাওয়া

যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে কিংবা যারা দীর্ঘদিন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের বছরে অন্তত একবার প্রস্রাব ও রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

‎কিডনি একবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা পুরোপুরি সারানো কঠিন। তাই আজ থেকেই এই ছোট অভ্যাসগুলো গড়ে তুলুন, যা আপনাকে কিডনি অকেজো হওয়া থেকে রক্ষা করতে পারে।

লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।





Advertisement
Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]