‘সাহস থাকলে দেশে আসুন, মানুষ অপেক্ষায় আছে’: অ্যাডভোকেট দুলু

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-08T19:27:14+06:00
2026-09-08T19:27:14+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
‘সাহস থাকলে দেশে আসুন, মানুষ অপেক্ষায় আছে’: অ্যাডভোকেট দুলু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নাটোরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হলেও এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। শেখ হাসিনার উদ্দেশে দুলু বলেন, ‘আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।’

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ সভার আয়োজন করে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি প্রতিষ্ঠার সময় তিনি স্কুলছাত্র ছিলেন। সেই সময় থেকেই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিএনপির প্রতি তার ভালোবাসা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ দেশের মানুষ আজীবন স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

দুলু বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের জন্ম না দিলে আজকে এই অনুষ্ঠানে থাকতে পারতাম না, সংসদে হুইপও হতে পারতাম না। আমি একজন বিএনপির কর্মী, এটাই আমার গর্ব। আমি বিএনপির কর্মী হিসেবে থেকেই মরতে চাই।’

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর হত্যাকারীরা বিএনপির প্রতি মানুষের ভালোবাসা মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তার দাবি, আওয়ামী লীগের সময় খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে দুর্বল করার চেষ্টা হলেও দলটি আরও শক্তিশালী হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন দুলু। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করা হয়নি, শারীরিক নির্যাতনের মাধ্যমে তার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে।

হুইপ বলেন, বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, দলটি সেই প্রত্যাশার প্রতিদান দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী। আরও বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলসহ অন্যরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]