১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-08T15:53:45+06:00
2026-09-08T15:53:45+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আগের সময়ে শুধু টার্মিনাল ভবনের উদ্বোধন করা হলেও এটি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। ইন্টারনেট, প্রয়োজনীয় মেশিনপত্রসহ টার্মিনাল চালুর বিভিন্ন ব্যবস্থাপনাও তখন সম্পন্ন হয়নি বলে জানান তিনি।

রেভিনিউ শেয়ারিং প্রসঙ্গে রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে বাংলাদেশের জন্য ১৫ শতাংশ এবং জাপানি কোম্পানির জন্য ৮৫ শতাংশ রাজস্ব ভাগের কথা ছিল। ধারাবাহিক বৈঠক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের অংশ ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে। এতে টার্মিনালের ঋণ পরিশোধ সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, জাইকার ঋণে নির্মিত এই টার্মিনালের ঋণের কিস্তি ইতোমধ্যে দেওয়া শুরু হয়েছে। সিভিল এভিয়েশনের অন্যান্য খাতের আয় থেকে এ পর্যন্ত ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

তিনি বলেন, টার্মিনালটি চালু করা না গেলে অন্যান্য খাতের আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাই ১৬ ডিসেম্বর অন্তত আংশিকভাবে হলেও তৃতীয় টার্মিনাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]