উত্তরার হোটেলকক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-06T12:31:43+06:00
2026-09-06T12:31:43+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
উত্তরার হোটেলকক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হোটেলের নয়তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই চীনা নাগরিকের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]