ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-06T12:47:47+06:00
2026-09-06T12:47:47+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম-এর সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান বিদায়ী সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) হ্যানয়ে ভিয়েতনামের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভিয়েতনামের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং বহুমুখী অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অর্জনগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি কৌশলগত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ, উচ্চপর্যায়ের সফর এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন কাঠামো নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এ ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা, অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দুই দেশের অংশীদারিত্বের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]