গোপালগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আজ শনিবার বিকালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উরফি ইউনিয়ন একাদশ ২-১ গোলে বেথুড়ী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর,গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাড.আবুল খায়ের জেলা বিএনপি নেতা অ্যাড.এমএ আলম সেলিম, আজিজুর রহমান বেনা, জিয়াউল কবীর বিপ্লব, শিকদার সহিদুল ইসলাম লেনিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাসরিন বেগম, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারন সম্পাদক কবিরুল ইসলাম, জেলা জাসাস আহ্বায়ক জাকারিয়া ইসলাম ধীরাজ, জেলা শ্রমিক দল নেতা শেখ রিজভী আহমেদ জামিল, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিকাইল হোসেন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলা দেখতে কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে কাপ তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
জ/বা