বাবাকে নিয়ে আবেগঘন বার্তা রাষ্ট্রপতি কন্যা শামারুহর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-06T12:54:11+06:00
2026-09-06T13:27:53+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাবাকে নিয়ে আবেগঘন বার্তা রাষ্ট্রপতি কন্যা শামারুহর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ১:২৭ পিএম
সংগৃহীত ছবি
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

পোস্টে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি কন্যা। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন তিনি।

ড. শামারুহ বলেন, ‘কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে। বাবা ও মেয়ের অকৃত্রিম ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি অনেকের মন ছুঁয়ে যায় এবং পোস্টটিতে ব্যাপক সাড়া পড়ে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]