রাজধানীতে গৃহবধূ গুলিবিদ্ধ, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

রাজধানীর মিরপুরের দারুসসালামে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল মান্নানসহ ‍তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

2026-09-06T12:26:21+06:00
2026-09-06T12:26:21+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজধানীতে গৃহবধূ গুলিবিদ্ধ, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম 
রাজধানীতে গৃহবধূ গুলিবিদ্ধ, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরের দারুসসালামে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল মান্নানসহ ‍তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার দুজনের নাম এখনো জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন জেসমিন। এ সময় খোলা জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে জেসমিনের ডান হাতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, গ্রেফতার আব্দুল মান্নান একজন মাদক ব্যবসায়ী। অন্যকে ফাঁসাতে নিজের স্ত্রীকে জানালার বাইরে থেকে গুলি করেন তিনি।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

জ/রা

  বিষয়:   মিরপুর  গুলিবিদ্ধ  অস্ত্র  গ্রেপ্তার 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]