ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দাগনভূঞা থানা এলাকায় ওই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে দাগনভূঞা থানা পুলিশ। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের দিকনির্দেশনায় এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের তত্ত্বাবধানে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান ছয় আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, মামলার ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।আ