ইরানের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম নূরনিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়ার সময় এ ঘটনা ঘটল। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের সামরিক সংঘাত আরও তীব্র হয়েছে।
গত ৩০ আগস্ট ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় হরমুজ প্রণালির কাছে অবস্থিত লারাক দ্বীপে ইরানের অবস্থানও লক্ষ্যবস্তু করা হয়। ওয়াশিংটনের দাবি, সমুদ্রপথে মাইন স্থাপন এবং নৌ চলাচলে হুমকি সৃষ্টি করা ইরানি বাহিনীকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর ১ সেপ্টেম্বর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ইরানের দক্ষিণ উপকূলজুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র লক্ষ্য করা হয়।
পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন ও মিত্র বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইরান। এসব হামলার মধ্যে বাহরাইন, জর্ডান ও ইরাকের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ও মিত্র বাহিনীর অবস্থানও ছিল।
নতুন করে খার্গ দ্বীপের কাছে তেল ট্যাঙ্কারে হামলা ও বিস্ফোরণের ঘটনা যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
জ/উ