সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-05T09:17:04+06:00
2026-09-05T10:26:19+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১০:২৬ এএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত সরঞ্জামের মধ্যে রয়েছে গাইডেড বোমা, গাইডেন্স কিটসহ বিভিন্ন ধরনের সামরিক উপকরণ। 

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেওয়ার কথা জানায়। এ বিষয়ে সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব একাধিকবার হামলার ঝুঁকির মুখে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির ফলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলায় আরও সক্ষম হবে। পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতেও এই বিক্রি ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত চুক্তিটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর সৌদি আরব ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে, সৌদি আরবের কাছে প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেসকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত করতে এখনও মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন। সূত্র: এনডিটিভি, এএনআই

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]