আশুলিয়ায় একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-05T10:12:30+06:00
2026-09-05T10:12:30+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আশুলিয়ায় একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ এএম 
আশুলিয়ায় একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ির কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, ওই কক্ষটির দরজা-জানালা সাধারণত সবসময় বন্ধ থাকত। সেখানে থাকা নারী-পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং তাদের শিশু সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে।

তিনি আরও জানান, নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]