জিয়া স্মৃতি বইমেলায় জমেছে পাঠকের ভিড়

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-05T09:02:46+06:00
2026-09-05T09:02:46+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
জিয়া স্মৃতি বইমেলায় জমেছে পাঠকের ভিড়
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ এএম 
জিয়া স্মৃতি বইমেলায় জমেছে পাঠকের ভিড়
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ ঘিরে জমে উঠেছে বইপ্রেমীদের আনাগোনা। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এ বইমেলা।

মেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা ও তাঁদের নিয়ে প্রকাশিত বই পাওয়া যাচ্ছে।

মেলায় জিনিয়াস পাবলিকেশনের দায়িত্বে থাকা মাহমুদ বিন শরীফ জানান, তাঁদের স্টলে জাহাঙ্গীর শিকদারের ‘সোনালি যুগের জিয়াউর রহমান’, মো. সহিদুল ইসলাম সুমনের ‘বীর উত্তম জিয়াউর রহমান’ এবং একই লেখকের ‘তারেক রহমানের ভাবনায় পার্বত্য চট্টগ্রাম’ বই রয়েছে। এ ছাড়া শাহেদ শফিকের ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া’সহ আরও বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।

মেলায় বই দেখতে আসা মনোবিজ্ঞানী আমলগীর হোসেন বলেন, তরুণ প্রজন্ম বর্তমানে বই পড়া থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। তাঁর মতে, কোনো তথ্য যাচাই-বাছাই না করেই অনেকে ফেসবুকে দ্রুত স্ট্যাটাস দিয়ে দেন। তথ্যটি সঠিক কি না, সেটি নিশ্চিত না হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার প্রবণতাকে তরুণদের বইবিমুখতার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।

বই বিক্রির দায়িত্বে থাকা মোহাম্মদ সাঈম খান বলেন, ‘আমরা সবাই জিয়া হবো’ বইটির চাহিদা তুলনামূলক বেশি। মেলায় আসা দর্শনার্থীরা বিভিন্ন বই সম্পর্কে জানতে চাচ্ছেন, হাতে নিয়ে দেখছেন এবং অনেকে পছন্দের বই কিনেও নিচ্ছেন।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার আয়োজনে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতির জন্য এই বইমেলা নিঃসন্দেহে একটি মাইলফলক। ইতিহাসেও এটি অনন্য জায়গা করে নেবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমান দেশে একটি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন। সাংস্কৃতিক বিকাশের জন্য প্রয়োজনীয় সবকিছুই তিনি করেছেন বলে উল্লেখ করেন কাদের গনি চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সূত্র: বাসস

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]