জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-04T15:12:29+06:00
2026-09-04T15:12:29+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ পিএম 
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে  ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিতে দেখা যায় তাকে।

ভিডিওতে ওই যুবক দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। এসব বিলকে তিনি অতিরিক্ত দাবি করে ক্ষোভ প্রকাশ করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে জানান। এরপর বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেফতার করে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

জ/রা




  বিষয়:   বিদ্যুৎ বিল  কটূক্তির  যুবক গ্রেপ্তার  প্রধানমন্ত্রী 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]