লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-09-03T20:48:39+06:00
2026-09-03T20:48:39+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
চশমায় স্ক্র্যাচ পড়ছে যেসব ভুলে, পরিষ্কারের সঠিক নিয়ম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
চোখের যত্নে চশমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের নিয়মিত চশমা ব্যবহার করতে হয়। তবে দৈনন্দিন ব্যবহারে চশমার কাচে সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে। অনেক সময় ভুলভাবে পরিষ্কার করার কারণেও নতুন চশমার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

চশমা পরিষ্কারের সময় ব্যবহৃত কিছু উপাদান কাচের অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে কাচে স্ক্র্যাচ পড়ার পাশাপাশি দৃষ্টিও ঝাপসা হয়ে যেতে পারে। চশমা পরিষ্কারের সময় সাধারণত যেসব ভুল করা হয়-

ভিনেগার বা লেবুর রস ব্যবহার
ইন্টারনেটে প্রচলিত বিভিন্ন টোটকা যাচাই না করেই অনেকে ব্যবহার করেন। ভিনেগার বা লেবুর রসকে ‘প্রাকৃতিক ক্লিনার’ মনে করে চশমার কাচ পরিষ্কার করেন অনেকেই। কিন্তু এসব অ্যাসিডিক উপাদান চশমার অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে কাচে স্ক্র্যাচ পড়ার ঝুঁকি বাড়ে।

টিস্যু, ন্যাপকিন বা পেপার টাওয়েল দিয়ে মোছা
টিস্যু বা পেপার খালি চোখে নরম মনে হলেও এর সূক্ষ্ম ফাইবার চশমার কাচে ঘর্ষণ তৈরি করতে পারে। নিয়মিত এসব দিয়ে কাচ পরিষ্কার করলে ধীরে ধীরে কাচের স্বচ্ছতা কমে যেতে পারে।

জামা-কাপড় দিয়ে চশমা মোছা
হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই চশমা মুছে ফেলেন অনেকে। এ ক্ষেত্রে পরনের জামাও ব্যবহার করা হয়। কিন্তু পোশাকে জমে থাকা ধুলাবালির কণা কাচের সঙ্গে ঘষা লেগে কোটিং নষ্ট করতে পারে। পাশাপাশি পোশাকের ফাইবারের ঘর্ষণেও কাচে স্ক্র্যাচ পড়তে পারে।

কাচ পরিষ্কারের স্প্রে ব্যবহার
জানালার কাচ বা আয়না পরিষ্কারের স্প্রেতে অ্যামোনিয়া বা অ্যালকোহল থাকতে পারে। এসব উপাদান চশমার কাচের বিশেষ প্রলেপ ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি সানগ্লাসের পোলারাইজড ফিল্মও অ্যালকোহলের সংস্পর্শে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের স্প্রে দিয়ে চশমার কাচ পরিষ্কার করা থেকে বিরত থাকাই ভালো।

গরম পানি দিয়ে পরিষ্কার করা
অনেকে মনে করেন, উষ্ণ পানি দিয়ে চশমা পরিষ্কার করলে কাচ আরও ঝকঝকে হবে। এতে বাহ্যিকভাবে চশমা পরিষ্কার হলেও অতিরিক্ত তাপে কাচের কোটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ফ্রেমের সঙ্গে কাচের আঁটসাট অবস্থাও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

চশমা পরিষ্কারের সঠিক উপায়
চশমা পরিষ্কারে কলের পানি ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে দুই ফোঁটা তরল সাবান, যেমন বডিওয়াশ বা হ্যান্ডওয়াশ, ব্যবহার করা যায়। নিয়মিত এভাবে পরিষ্কার করলে চশমার কাচ পরিষ্কার ও স্বচ্ছ রাখা সম্ভব।

এ ছাড়া সাধারণ যেকোনো কাপড় দিয়ে চশমা মোছা উচিত নয়। পরিষ্কার করার পর নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে কাচ দুটি আলতোভাবে মুছে নিতে হবে। এতে কাচে অপ্রয়োজনীয় ঘর্ষণ ও স্ক্র্যাচের ঝুঁকি কমে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]