বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-03T19:30:28+06:00
2026-09-03T19:30:28+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সুস্থ হয়ে শিগগিরই অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম 
অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে শোবিজ থেকে দূরে রয়েছেন। নাটক, ওটিটি ও চলচ্চিত্র-সব মাধ্যমেই অভিনয়দক্ষতার ছাপ রাখা এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতিতে রয়েছেন তিনি।

টিউমার শনাক্ত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে অভিনেত্রীর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

দ্বিতীয় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া জানিয়েছিলেন, তাকে আরও একটি সার্জারি করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর করার কথা রয়েছে।

এরই মধ্যে কেটে গেছে কয়েক মাস। স্বাভাবিকভাবেই তানিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তানিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আবার অভিনয়ের কাজে ফিরতে পারেন তিনি।

অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ নিতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

অভিনয়ে ফেরার প্রস্তুতির পাশাপাশি তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। রায়হান খান পরিচালিত এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।

দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে চান তানিয়া বৃষ্টি। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুরাগীদের মধ্যেও। এখন সবার অপেক্ষা, কবে পুরোপুরি সুস্থ হয়ে প্রিয় অভিনেত্রী আবারও অভিনয়ে ফিরবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]