প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তিন সদস্যের প্রতিনিধি দলটি সচিবালয়ে প্রবেশ করে। নাহিদ ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জানা গেছে, সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর এ সংলাপের পদক্ষেপ নেওয়া হয়।