জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-08-25T19:03:50+06:00
2026-08-25T19:03:50+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
অন্যান্য
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজ ৫ জেলের মৃতদেহ উদ্ধার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ পাঁচ জেলে মারা গেছেন। ট্রলারটি ডুবে যাওয়ার একদিন পর আজ মঙ্গলবার তাদের মরদেহ সেখানে পাওয়া যায়। ট্রলারের ভেতরে আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে। 

ডুবে যাওয়া ট্রলারে মৃত্যুর শিকার জেলে আব্দুল কাওসারের ভাই মো. হারুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, নিহত জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের চর লাঠি মারা ও হাড়িটানা। তারা হলেন, নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের লাশ সাগর থেকে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে কবরও খোঁড়া হয়েছে।

একই তথ্য জানিয়েছেন উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা। তিনি জানান, হঠাৎ সাগর উত্তাল হওয়ায় প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কিছু জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ তুফান ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। ১৩ জন জেলের মধ্যে আটজন নদীতে ঝাঁপিয়ে পড়ি। ব্রিজের ভেতরে আটকা পড়ে পাঁচজনের মৃত্যু হয়।

তিনি জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর ৮ জন জেলে প্রায় তিন ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলার এসে উদ্ধার করলে তারা প্রাণে বাঁচেন।

নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারের ব্রিজের মধ্য থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সাগর উত্তল থাকায় তাদের এখন পর্যন্ত পাথরঘাটায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সন্ধ্যানাগাদ তারা পাথরঘাটা পৌঁছতে পারেন বলে তিনি জানিয়েছেন।

বঙ্গোপসাগরের হাইরের চর সংলগ্ন এলাকায় সোমবার দুপুর ২টার দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে আটজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়। ভেতরে আটকা পড়ে এই পাঁচ জেলের মৃত্যু হয়।

ট্রলারের মালিক আশরাফ উদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, দুই দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় তার ভাইয়ের ট্রলার এফবি বরকত। সোমবার বৈরী আবহাওয়া ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে পাঁচ জেলে নিখোঁজ ছিল। তাদের লাশ উদ্ধার করা হয়েছে শুনেছি। যাদের উদ্ধারে পাঠিয়েছি তারা মাবাইল ফোনে এ খবর জানিয়েছেন। 

বরগুনা জেলা ট্রলার মৎস্যজীবী মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি জানান, সোমবার বরগুনা জেলার তিনটি মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গেছে। ট্রলারের সকল জেলে উদ্ধার হলেও এফবি বরকত ট্রলারের পাঁচ জেলে নিখোঁজ। নিখোঁজ জেলেসহ ট্রলারটি উদ্ধারের জন্য জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল জানান, সাগরের ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের নিখোঁজ আছে এটা সত্য। লোকমুখে শুনেছি- এই জেলেদের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু চোখে না দেখা পর্যন্ত কিছুই বলা যাবে না। তবে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সকল সময় খোঁজখবর নিচ্ছি। কোষ্টগার্ড জেলেদের উদ্ধারে সাগরে অবস্থান করছে বলে জানান তিনি।


জ/বা




  বিষয়:   অন্যান্য  ট্রলার ডুবি  নিখোঁজ  লাশ উদ্ধার 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]