বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৭.৩৪ বিলিয়ন ডলার

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

2026-08-21T15:08:37+06:00
2026-08-21T15:08:37+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৭.৩৪ বিলিয়ন ডলার
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০৮ পিএম | ২১ আগস্ট, ২০২৬ | শুক্রবার
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৭.৩৪ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দুদিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলের অর্থও রয়েছে।

এসব অর্থ বাদ দিয়ে আইএমএফের হিসাব পদ্ধতি বা বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

সেই হিসাবে মাত্র দুদিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব পদ্ধতিতে বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মান অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়। এ হিসাব মূলত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে করা হয়।

বৈদেশিত মুদ্রার রিজার্ভ  ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসায় দেশের রিজার্ভ সার্বিকভাবে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।

জ/বা

  বিষয়:   অর্থনীতি  রিজার্ভ  ডলার  টাকা  বাংলাদেশ ব্যাংক 

Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত