বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-24T14:05:46+06:00
2026-08-24T14:05:46+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
লাল গাউনে রাকুলের নজরকাড়া গ্ল্যামার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম 
বলিউড ও দক্ষিণী-দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার লাল রঙের স্ট্র্যাপলেস গাউনে নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল গাউনে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন রাকুল। শরীরের সঙ্গে মানানসই পোশাকটির নকশায় ছিল সুবিন্যস্ত গড়ন ও আকর্ষণীয় বুনন। কোমরের অংশে থাকা বড় ফিতার নকশা গাউনটিতে আলাদা আভিজাত্য যোগ করেছে।

সাজেও ছিল পরিমিতির ছাপ। হালকা হাইলাইট করা চুল পেছনে সুন্দরভাবে বেঁধে রেখেছিলেন রাকুল। এতে তাঁর মুখ ও ঘাড়ের সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। উজ্জ্বল ত্বক, চোখের স্পষ্ট রূপটান এবং হালকা রঙের লিপস্টিক লাল পোশাকের সঙ্গে তৈরি করেছে ভারসাম্যপূর্ণ একটি লুক।

ছবিগুলোর সঙ্গে মজার একটি ক্যাপশনও দিয়েছেন অভিনেত্রী। লাল হার্ট ইমোজির সঙ্গে তিনি লেখেন, ‘রেড-ই এনাফ, আই’ড সে’। তাঁর এই আত্মবিশ্বাসী ও কৌতুকপূর্ণ ক্যাপশন পোশাকের গ্ল্যামারাস উপস্থিতির সঙ্গে বেশ মানানসই হয়েছে।

ফ্যাশন বোদ্ধাদের মতে, লাল গালিচায় রাকুলের এই উপস্থিতি তাঁর বৈচিত্র্যময় ফ্যাশন রুচির আরেকটি দৃষ্টান্ত। লাল গাউনে অভিনেত্রীর এই সাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পেয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘পতি পত্নী অর ওহ দো’ সিনেমায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। মুদাসসার আজিজ পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলি খান। সূত্র: আইডব্লিউএম বাজ

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]