জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-24T14:10:55+06:00
2026-08-24T14:10:55+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের অভিবাসন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

গতকাল রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সারাহ কুক। পরে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বৈঠকের বিষয়টি জানানো হয়।

বার্তায় বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো সম্পর্কে জানতে চান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় সাধারণ পরিষদের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায় বলে জানানো হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের বার্তায় বলা হয়, বহুপক্ষীয় ইস্যুর পাশাপাশি মানবিক সহায়তা ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রেও ঢাকা ও লন্ডনের মধ্যে অব্যাহত যোগাযোগের বিষয়টি বৈঠকে প্রতিফলিত হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]