জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-24T14:15:23+06:00
2026-08-24T14:15:23+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
দলের নাম ভাঙিয়ে অনিয়মে কঠোর ব্যবস্থা: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:১৫ পিএম 
সারাদেশে দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নানা ষড়যন্ত্র থাকলেও তা মোকাবিলা করে বিএনপি এগিয়ে যাচ্ছে।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখাই মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সারাদেশে দলের নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হলেও বিএনপি সেগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকারের কার্যক্রমের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। এতে জনগণের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয় নেতাকর্মীরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]