বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-24T12:51:02+06:00
2026-08-24T12:51:02+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
তৃতীয় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম 
ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে কেন্দ্র করে প্রায়ই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়। এবারও তেমনই এক গুঞ্জনে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিনেত্রী নিজেই তাঁর বিয়ের খবর অস্বীকার করে বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।

গত কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট ঘিরে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। এ সময় তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পাশাপাশি বিভিন্ন দেশেও ভ্রমণ করেছেন।

চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তাঁর বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।

এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছিলেন প্রভা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেছিলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

এরপর জুনে দেওয়া এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। কোনো পুরুষ যদি দাবি করেন, তিনি দাম্পত্য জীবনে অসুখী কিংবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে রয়েছেন, তাহলে তাঁর কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন প্রভা।

প্রভার ওই বক্তব্যের সময়টিও আলোচনায় আসে। কারণ, তখন এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও ওই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী।

জুনে নেপাল ভ্রমণের সময়ও প্রভার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাঁকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে রাখতে দেখা যায় প্রভাকে। ওই ছবিতে ‘আই লাভ ইউ টু’ লেখা ছিল। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য দেননি অভিনেত্রী।

গত ৩১ জুলাইও একটি আবেগঘন পোস্ট করেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে ওই পোস্টে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর তৃতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তবে গণমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই বিয়ের খবর সরাসরি অস্বীকার করেছেন। একই সঙ্গে তৃতীয় বিয়ের পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রভা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]