বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় নেপালের প্রেসিডেন্ট নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
একই সঙ্গে নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে নেপালের অঙ্গীকারের কথা জানানো হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও নেপাল কাজ করে যাবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আশা প্রকাশ করেন, প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিস্তৃত ও বিকশিত হবে।
জ/উ