বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক:

দেশজুড়ে

2026-08-20T20:35:28+06:00
2026-08-20T20:35:28+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৩৫ পিএম 
‘মেধা, সততা, দেশপ্রেম ও ইনসাফের বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ (২০ আগস্ট) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯৬ শিক্ষার্থীকে সম্মাননা ও উপহার দেওয়া হয়।

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহেল তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল মোহাইমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই মেধার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের যোগ্যতা মানুষের কল্যাণে কাজে লাগাতে পারলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই অর্জন ধরে রাখতে নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা সামাজিক দায়িত্ব। তাদের জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; মেধা, সততা ও নৈতিকতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক রফিকুজ্জামান রুমন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, উপজেলা জামায়াতের নায়েবে আমির নকীবুল হুদা, সাধারণ সম্পাদক শামীম নূর ইসলাম, পৌর জামায়াতের সভাপতি আলাউদ্দিন সাদি, সাবেক সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক।

এ সময় স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আয়োজক ও অতিথিরা।।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]