দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-20T19:04:30+06:00
2026-08-20T19:04:30+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
দেবহাটায় শিশু সুরক্ষা সমন্বয় সভা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম 
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় সরকার, এনজিও, কমিউনিটি ও বিভিন্ন অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সমন্বয় সভার আয়োজন করে সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রাম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত সভায় শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে শুধু একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, পরিবার ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও অন্যান্য ঝুঁকি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সুশীলনের সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল সাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফসার আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের সোহেল মাহামুদ এবং উত্তরণের ম্যানেজার শফিকুল ইসলাম। 

এ ছাড়া ফাতেমা মেম্বার, শিরিনা রসুল, রাহেলা খাতুন, রেহেনা পারভীন, সিবিও ও ভিডিএস কমিটির সদস্য, শিশু উপদেষ্টা কমিটি, ইয়ুথ ফোরামের সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় শিশু সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]