আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-18T07:27:28+06:00
2026-08-18T07:27:28+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২৭ এএম 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’ পর্যায়ে এসেছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনালে যাওয়ার আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার এ আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। এর এক দিন আগে সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে চোখের সমস্যা শনাক্ত হওয়ার পর থেকে ইমরান খানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসলামাবাদের পিমস হাসপাতাল ও রাওয়ালপিন্ডির আলশিফা ট্রাস্ট আই হাসপাতালের বিশেষজ্ঞরা তার চিকিৎসা করেছেন। এতে তার চোখের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা দিনে তিনবার তার রক্তচাপ, হার্ট রেট ও অক্সিজেনের মাত্রা পরীক্ষা করছেন। প্রতি মঙ্গলবার ইমরান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থাও করা হচ্ছে। এ পর্যন্ত তারা ৮৪ বার দেখা করেছেন। এসব তথ্য উল্লেখ করে ইমরানের আবেদন খারিজের জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

তবে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহাইল আফ্রিদি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, চিকিৎসকদের একটি প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা উল্লেখ রয়েছে, যা আগে স্বাভাবিক ছিল।

আফ্রিদি আরও অভিযোগ করেন, গত বছরের ডিসেম্বর থেকে ইমরানের পরিবার, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বিচারব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার যদি এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ আর কার কাছে বিচার চাইবে?

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]