ফুটবলার হিসেবে নয়, এবার কোচিং স্টাফের সদস্য হয়ে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস। ক্লাবটির রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
৩৮ বছর বয়সী বুসকেটস প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফে যোগ দিয়েছেন। বর্তমানে কোচিং কোর্সের ব্যাজ সম্পন্ন করছেন তিনি। এর অংশ হিসেবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ও কৌশল শেখাবেন।
২০২৩ সালে বার্সেলোনা ছাড়ার পর দেড় মৌসুম যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলেন বুসকেটস। গত বছরের ডিসেম্বরে অবসর নেওয়ার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। এবার বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হয়ে সেই প্রত্যাবর্তনই হলো।
জ/উ