স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-16T08:28:00+06:00
2026-08-16T08:28:00+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
ক্যারিকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২৮ এএম 
তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে তারা। ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া সপ্তম ওভারেই পঞ্চম উইকেট হারায়।

অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন। এরপর ক্রিজে থাকা ক্যামেরন গ্রিনের সঙ্গে যোগ দেন বেউ ওয়েবস্টার। গ্রিন ১০৯ বলে চারটি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করে অপরাজিত ছিলেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের কাছে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো বড় বিপর্যয়ে পড়েনি অস্ট্রেলিয়া। প্রায় দুই সেশনেই চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ কিছুটা চাপ তৈরি করেছিল। তবে তৃতীয় দিনের শেষ সেশনে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে অস্ট্রেলিয়া লড়াইয়ে ফেরার চেষ্টা করছিল।

এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান সংগ্রহ করে। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

গতকাল শনিবার তৃতীয় দিনের খেলায় লাঞ্চের পর অলআউট হয় বাংলাদেশ। চার উইকেট হাতে নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়ার চার উইকেটই তুলে নেন জশ হ্যাজলউড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট শিকার করেন এই পেসার।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]