স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-16T13:13:13+06:00
2026-08-16T13:13:13+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:১৩ পিএম 
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে অজিদের ৯ উইকেটে হারিয়ে নতুন এ ইতিহাস গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে মাত্র ৫৭ রানের সহজ টার্গেট তাড়া করে জয় পেয়েছে টাইগাররা।

এর আগে, চতুর্থ দিনের শেষ ভাগে বাংলাদেশের বোলারদের দাপটে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ফলে প্রথম ইনিংসের লিডের হিসাব মিলিয়ে বাংলাদেশের সামনে দাঁড়ায় ৫৭ রানের সহজ লক্ষ্য।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২২৬ রান। এতে স্বাগতিকদের কাছ থেকে ২৮ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে আটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ। এই লক্ষ্য পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে যোগ হয়েছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়।

উল্লেখ্য, এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে ঢাকায় প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

জ/শা




  বিষয়:   বাংলাদেশ  অস্ট্রেলিয়া  টেস্ট 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]