ঢাকায় টুঙ্গিপাড়া সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি, কাশিয়ানীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

গোপালগঞ্জ, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-16T12:22:29+06:00
2026-08-16T12:22:29+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঢাকায় টুঙ্গিপাড়া সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি, কাশিয়ানীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
গোপালগঞ্জ, প্রতিনিধি
⏲ ১২:২২ পিএম | ১৬ আগস্ট, ২০২৬ | রোববার
ঢাকায় টুঙ্গিপাড়া সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি, কাশিয়ানীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
জেলার টুঙ্গিপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল বিশ্বাসকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: খাজা নেওয়াজকে খুলনা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে।

টুঙ্গিপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল বিশ্বাস ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে খুলনায় গ্রেফতার হওয়া কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজের বিরুদ্ধে কাশিয়ানী, গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এসব মামলার সাথে চেক ডিজঅনার মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে। গ্রেফতারকৃত রেজাউল বিশ্বাস এবং খাজা নেওয়াজকে গোপালগঞ্জের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত