জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-16T19:06:34+06:00
2026-08-16T19:06:34+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হয়ে হাঁটাচলায় কষ্ট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
শারীরিক অসুস্থতার কারণে আপাতত বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা নেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের। বর্তমানে পা অবশ হয়ে যাওয়ায় হাঁটাচলায়ও বেশ কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে নিজের শারীরিক অবস্থার কথা জানান সাবেক এই রাষ্ট্রপতি।

মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।

তিনি জানান, নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিচ্ছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে।

বঙ্গভবন ছাড়ার পর গুলশানের বাসায় ওঠার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এ সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জ/শা




  বিষয়:   সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন  অসুস্থ  চিকিৎসা 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]