আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-13T08:09:34+06:00
2026-08-13T08:09:34+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইউরোপীয় জাহাজ জব্দের পাল্টা হুঁশিয়ারি পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:০৯ এএম 
ইউরোপীয় দেশগুলো রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ অব্যাহত রাখলে পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করা হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেলবাহী রাশিয়ার কয়েকটি জাহাজ আটকে দেয় ইউরোপের দেশগুলো। জব্দ করা এসব জাহাজের তেল বা পণ্য বিক্রির অনুমতিও তারা পেয়েছে বলে জানা গেছে।

এ ঘটনাকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ হিসেবে উল্লেখ করে পুতিন বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে রাশিয়াও প্রয়োজন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবে। ইউরোপকে জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরে রুশ নৌবাহিনীর একটি মহড়া চলাকালে পুতিন এসব মন্তব্য করেন। একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা ও উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলেন তিনি।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]