সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় শপিংমল বন্ধের নির্দেশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-12T21:24:21+06:00
2026-08-12T21:24:21+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় শপিংমল বন্ধের নির্দেশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:২৪ পিএম | ১২ আগস্ট, ২০২৬ | বুধবার
সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় শপিংমল বন্ধের নির্দেশ
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

নতুন নির্দেশনায় একদিকে শপিংমল ও দোকানপাট বন্ধের সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করা হয়েছে, অন্যদিকে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জ/শা



  বিষয়:   বিদ্যুৎ  মার্কেট ও দোকানপাট  আলোকসজ্জা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত