বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-12T13:18:42+06:00
2026-08-12T13:18:42+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বিনোদন
মাঝরাতে ফোন করে সানি দেওলের বকুনি খেয়েছিলেন প্রীতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:১৮ পিএম 
বলিউড থেকে বেশ কিছুদিন দূরে থাকা অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি অমিতাভ বচ্চনের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হয়ে পুরনো একটি মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, একসময় কোনো কারণ ছাড়াই অভিনেতা সানি দেওলের কাছে তাকে বকুনি শুনতে হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বেশ কয়েক বছর আগের। অভিনেতা ববি দেওলের সঙ্গে প্রীতি জিনতার দীর্ঘদিনের বন্ধুত্ব। একসময় ববি ও তাঁদের কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রীতি।

পরিকল্পনা অনুযায়ী, এক রাতে ববিকে ফোন করে বিষয়টি জানানোর দায়িত্ব পড়ে প্রীতির ওপর। তখন মোবাইল ফোনের প্রচলন ছিল না। ফলে ববির সঙ্গে কথা বলতে তিনি দেওল পরিবারের ল্যান্ডলাইন নম্বরে ফোন করেন।

তবে ফোনটি যে ববির বদলে সানি দেওল ধরবেন, তা ভাবেননি প্রীতি। তিনি জানান, সেদিন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মতো বাজছিল। ফোন ধরে ‘হ্যালো’ বলার পর ববির সঙ্গে কথা বলতে চাইলে সানি রেগে গিয়ে তাকে প্রশ্ন করেন, ‘কারও বাড়িতে ফোন করার কি এটাই সময়?’

সানির গম্ভীর কণ্ঠে এমন বকুনি শুনে ভয় পেয়ে যান প্রীতি। বিশেষ করে সানির পর্দার বিখ্যাত ‘আড়াই কিলোর হাত’-এর কথা মনে করে কোনো উত্তর না দিয়েই দ্রুত ফোন রেখে দেন তিনি।

তবে অনুষ্ঠানে সানি দেওল বিষয়টি মজার ছলেই ব্যাখ্যা করেন। তিনি জানান, দেওল পরিবারে নিয়ম ছিল রাত আটটার পর বাড়ির বাইরে যাওয়া কিংবা কারও সঙ্গে কথা বলা নিষেধ। ছোট ভাই ববিকে নিজের সন্তানের মতোই আগলে রাখতেন সানি। শৃঙ্খলার ব্যাপারেও তিনি ছিলেন কঠোর।

সানির সেই কঠোর অনুশাসনের কারণেই ওই রাতে ববিকে ফোন করতে গিয়ে প্রীতিকে তার বকুনি শুনতে হয়েছিল বলে জানা যায়।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]