গোপালগঞ্জ, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-11T19:11:26+06:00
2026-08-11T19:11:26+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
কাশিয়ানিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জ, প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:১১ পিএম 
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সানজিদা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে, পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করেছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সানজিদা বেগম ওই গ্রামের ইমরান শেখের (৪০) স্ত্রী এবং উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জের ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। গতকাল সোমবার দিবাগত রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। 

সকালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই সানজিদার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ ঘটনায় নিহতের স্বামী ইমরান শেখকে আটক করেছে পুলিশ।

কাশিয়ানী থানার অন্তর্গত রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]