গোপালগঞ্জ বিআরটিএ কর্তৃপক্ষ গতকাল আজ সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান। বিআরটিএ-র ট্রাস্টি বোর্ড এসব চেক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুর করে।
চেক বিতরনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর, গোপালগঞ্জ বিআরটিএ'র সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আতাউর রহমানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্না আমরা থামাতে পারবো না বা পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে পারবো না। তবে, এই সহায়তা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।