জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-10T13:58:00+06:00
2026-08-10T13:58:00+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃত ১২৭
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৮ পিএম 
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। তারা হলো-তাসপিয়া ও হামিদুল। দুজনেরই বয়স দেড় বছরের নিচে।

এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩০৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ২৫ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৮৫২ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। বাকি মৃত শিশুরা সন্দেহভাজন রোগী হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

জ/উ






Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]