গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে দেখা দিয়েছে আরও ৮৭২ জনের মধ্যে। এনিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৩ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪০ শিশু।
আজ শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২১ জন এবং হামের উপসর্গ রয়েছে ৭৫১ জনের শরীরে।
এনিয়ে গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন। একইসময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৭৪ জন।
এছাড়া চলতি বছরের একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৬৭ জন রোগী।
জ/বা