জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-10T14:42:50+06:00
2026-08-10T14:42:50+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকায় ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৭ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা, একটি কাটার, ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]