স্বাস্থ্য

2026-08-09T19:38:21+06:00
2026-08-09T19:38:21+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম 
প্রতীকী ছবি
ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬৭২ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৬৭ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৮৪, চট্টগ্রাম ৮৮, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


জ/বা





Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]