আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-05T14:45:46+06:00
2026-08-05T14:45:46+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি নিয়ে শিগগিরই সমঝোতার আশা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম 
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা না হলেও খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা চলছে, যাতে আরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারে। তিনি জানান, বর্তমানে প্রণালিটি দিয়ে তেল পরিবহন অব্যাহত রয়েছে এবং এটি পুরোপুরি বন্ধ নয়।

রুবিও এ সময় বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা উল্লেখ করেন। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হুমকির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও আন্তর্জাতিক মহলে সতর্কতা রয়েছে। এ প্রণালি এডেন উপসাগর, লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

এর আগে একই দিন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার বা বুধবারের মধ্যেই একটি সমঝোতা হতে পারে।

মার্কো রুবিও আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে একটি দীর্ঘমেয়াদি ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। এদিকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় সচল রাখতে একটি খসড়া নথি প্রস্তুতের কাজ চলছে বলে পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে।

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]