জবাবদিহি ডেস্ক

পাঠকের কলাম

2026-08-05T23:35:26+06:00
2026-08-05T23:35:26+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
পাঠকের কলাম
দিনশেষে এই গণঅভ্যুত্থান জনগণের: নাহিদ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
আজ বুধবার (৫ আগস্ট) সংসদ সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি) উপস্থিতিতে আজকে যা ঘটেছে, সেটার জন্য আমরা সবাই বিব্রত। সারাদেশের বিভিন্ন জেলায় আমরা এমন বিভাজন দেখেছি। এটা আমাদের কারো জন্যই কাম্য নয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে পরিচালিত হবে। সার্বজনীন বক্তব্য ও ইতিহাস উপস্থাপন করা হবে। যাতে আমরা সবাই সমানভাবে সেটির অংশীদারিত্ব অনুভব করতে পারি। দিনশেষে তো এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণের কৃতিত্ব যাতে জনগণকে ফিরিয়ে দিতে পারি।

এই ধরনের অনুষ্ঠানে যদি দলীয় ইতিহাস বা ন্যারেটিভ প্রচার করা হয়। তাহলে বিরোধী দল বা ভিন্ন দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে।

তিনি বলেন, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় দিবসকে উদযাপন করতে পারি, এমন পরিবেশ তৈরি করতে চাই।

এসময় দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো দৃঢ় হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

জ/বা





Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]