যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তিকে সামনে রেখে সোমবার আলোচনা শুরু হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পর গতকাল রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারী তিন দেশ তাকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে চুক্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরান সফরের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জ/উ