আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-04T09:14:50+06:00
2026-08-04T09:14:50+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:১৪ এএম 
ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার পূর্ণ প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে ইরান।  কিয়েভের পক্ষ থেকে ‘দুঃখ প্রকাশ’ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।  খবর আনাদোলুর

সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি এ কথা বলেন। 

তিনি বলেন, হামলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, তবে পরে অভিযানটি বাতিল করা হয়।

তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ‘অবৈধ পথে’ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রেজায়ির দাবি, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

গত ২৫ জুলাই ইরান অভিযোগ করে, ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত হন।

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

জ/দি





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]