ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-03T09:25:37+06:00
2026-08-03T09:25:37+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:২৫ এএম 
ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
ইরানের পরিকাঠামোয় পরিকল্পিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমেছে। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গতকাল রোববার (২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের ইরানে হামলা পুনরায় শুরু এবং ওমান উপকূলে কয়েকটি তেলবাহী জাহাজে তেহরানের বাহিনীর হামলার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই-উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছিল। এরপর সামরিক হামলা স্থগিতের ঘোষণায় বাজারে দামের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]